হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় সোমবার দুপুর ২টা ৩০মিনিটে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৭ জন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনায় সিএনজি চালক মো. ইউসুফ আলী (৫০) মারা যান। তিনি সুনামগঞ্জ জেলার তাহেরপুরের হাসিম মিয়ার ছেলে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও একজন পুরুষ ঘটনাস্থলেই মারা গেছেন। দুর্ঘটনায় গুরুতর আহত ৭ জনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।

জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ মোতালেব হোসেন জানান, একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছেন। সিএনজি ও হানিফ পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এমই

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ