হোম > সারা দেশ > সিলেট

ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মেীলভীবাজার)

ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের হবিগঞ্জ বাহুবল থানার রশিদপুর গ্যাসফিল্ডের সামনে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এনা পরিবহনের যাত্রী আর রাব্বি চেধৗরী জানান, রাত ১টার রশিদপুর গ্যাস ফিল্ডের সামনে রাবার বাগান এলাকায় ১৫-২০জন মুখোশপড়া ডাকাতরা গাছ ফেলে ডাকাতি করে। এতে বেশ কিছু গাড়ি ভাঙচুর ও যাত্রীদের মারধর করে।

ঢাকার রুহুল আমিন নামে একজন যাত্রী বলেন, হায়রে পুলিশ, আসতে আসতে ডাকাতি শেষ। আক্রান্ত এক যাত্রী অভিযোগ করে বলেন, প্রশাসনের কোন ভ্রক্ষেপ নেই। কিছুদিন আগেও গাছ ফেলে ডাকাতি হলো। আবার আজ একই ঘটনা। পুলিশ আসলো এক থেকে দেড় ঘণ্টা পর। ইচ্ছাকৃতভাবেই কি দেরী করে আসে কি না কে জানে?

সাতগাঁও হাইওয়ে থানার ওসি সাইফুর রহমান বলেন, রাত ১টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে কামাইছড়া ফাঁড়ি এলাকায়। আমরা খবর পেয়ে সাথে সাথে পুলিশ টহল টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

তবে কামাইছড়া পুলিশ ফাঁড়ি সাব ইন্সপেক্টর জানান, আমি ঈদের ছুটিতে সুনামঞ্জে বাড়ি এসেছি। ডাকাতির ঘটনা শুনেছি- রাত ১টায় সড়কে গাছ ফেলা হয়েছে ডাকাতি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ