হোম > সারা দেশ > সিলেট

তাহিরপুরে অটোরিকশা চাপায় শিশু নিহত

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের তাহিরপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় রওজাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী মো. শাহী (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার সন্ধা ৭টায় তাহিরপুর সুনামগঞ্জ সড়কে উজান তাহিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনায় পর জোবায়ের অ্যান্ড আদিবা পরিবহনের চালক অটোরিকশা রেখে পালিয়ে যায়। নিহত মো. শাহী উজান তাহিরপুর গ্রামের বাচ্চু মিয়া ছেলে। তাহিরপুর থানা পুলিশের উপপরিদর্শক নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর পিতা বাচ্চু মিয়াসহ এলাকাবাসী জানায়, রোববার সন্ধ্যায় মো. শাহী সড়ক পারাপার হচ্ছিল। সে সময় সুনামগঞ্জ থেকে তাহিরপুর বাজারে মালামাল নিয়ে আসা ব্যাটারি চালিত একটি অটোরিকশা (জোবায়োর অ্যান্ড আদিবা পরিবহন) ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম-এর বাড়ির সামনে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি উসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ৯টায় মারা যায়।

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

বাহুবলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন