হোম > সারা দেশ > সিলেট

হাওরের বৈচিত্র্য রক্ষা করে যোগাযোগে উন্নয়নের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ- ১ আসনে বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে হাওরের বৈচিত্র্য সংরক্ষণ করে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন করা হবে। হাওরবাসীর ভাগ্য পরিবর্তনই বিএনপির রাজনীতি। বিএনপি সরকার গঠন করলে হাওরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আনা হবে।কৃষিব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করা হবে।

মঙ্গলবার বিকেলে মধ্যনগর উপজেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক শিক্ষিত বেকার যুবক রয়েছে। বেকার সমস্যা সমাধানে বিএনপি এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে সম্মানির আওতায় নিয়ে আসা হবে।

এ সময় তিনি আরো বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের বৃহত্তর স্বার্থে সব ভেদাভেদ ভুলে বিএনপিকে বিজয়ী করতে হবে। এসময় তিনি কর্মীদের ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান।কর্মীসভা শেষে মধ্যনগর বাজারে ধানের শীষের পক্ষে একটি মিছিল বের হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াৎ। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মোশাহিদ তালুকদার, উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন, অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকন উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগর প্রমুখ।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব