হোম > সারা দেশ > সিলেট

ইলিয়াসপত্নীর নেতৃত্বে সিলেটের ২০ হাজার নেতাকর্মী ঢাকায়

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে সিলেট- ২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনের প্রায় ২০ হাজার নেতাকর্মী রাজধানী ঢাকায় পৌঁছেছেন। আরো অন্তত ১০ হাজার নেতাকর্মী ঢাকার পথে রয়েছেন।

ওসমানীনগর–বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানারে সংগঠিত হয়ে ঢাকায় সমবেত হচ্ছেন। এছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সমর্থক ফোরাম ও সিলেট- ২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার নেতৃত্বেও বিপুল সংখ্যক নেতাকর্মী রাজধানীতে অবস্থান নিয়েছেন।

দলীয় সূত্র জানায়, বুধবার রাত পর্যন্ত প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছান। একই রাতে আরো অন্তত ১০ হাজার নেতাকর্মী রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পাশাপাশি বুধবার ভোরে আরো প্রায় ৭ হাজার নেতাকর্মীর ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।

ওসমানীনগর উপজেলা বিএনপির একাধিক নেতাকর্মী জানান, ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়ন ও বিশ্বনাথ উপজেলার ৮টি ইউনিয়নসহ বিশ্বনাথ পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে সংগঠিতভাবে ঢাকায় পৌঁছেছেন।

নেতাকর্মীদের এই ব্যাপক যাত্রাকে কেন্দ্র করে সিলেট–ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে হালকা ও মাঝারি যানজটের সৃষ্টি হলেও সিলেট- ২ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

তবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর অনুপস্থিতির চরম শূন্যতাও স্পষ্টভাবে অনুভূত হয়। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এই জনপ্রিয় নেতা সিলেট- ২ আসনের রাজনীতিতে যে নেতৃত্ব ও প্রেরণার প্রতীক ছিলেন তার অভাব আজও নেতাকর্মীদের মনে গভীরভাবে দাগ কেটে আছে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব