হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে কৃষক লীগ সভাপতি রুবেল গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সভাপতি রুবেল মিয়া মেম্বার (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি শাহজাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং তেলিয়াপাড়া এলাকার সাবেক মেম্বার আইয়ুব আলীর ছেলে।

মঙ্গলবার ভোরে এসআই শাহানুর তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্লা জানান, রুবেল মেম্বার আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাড. মাহবুব আলীর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের উপর হামলা-মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল এবং বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য সুরমা চা বাগান ও তেলিয়াপাড়া চা বাগানে একাধিক গোপন বৈঠক করে। ইতিপূর্বে সাতছড়ি থেকে গাছ চুরি করে নিয়ে আসার সময় গ্রেপ্তার হয়। তিনি তার ভাই রাশেল মিয়াকে নিয়ে তেলিয়াপাড়া চা বাগান কেন্দ্রীক মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলেন। তাছাড়া চুরি ও নারী নির্যাতনের একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল