হোম > রাজধানী

বিনামূল্যে পিকআপভর্তি পানি কেক চিপস বিতরণ

মার্চ ফর গাজা

সরদার আনিছ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নেন লাখ লাখ মানুষ। উদ্যানে জায়গা না পেয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে সচিবালয়, জিরো পয়েন্ট, পল্টন, মৎস্য ভবন, হাইকোর্ট চত্বর, প্রেস ক্লাব, কাকরাইল, রমনাপার্ক, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ আশপাশের রাস্তায়। এ সময় গরমে অস্থির হয়ে পড়েন কর্মসূচিতে আগতরা।

এমন পরিস্থিতিতে আগত লোকজনের তৃষ্ণা মেটাতে এগিয়ে আসে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক দল। তারা পিকআপে করে বিনামূল্যে পানি, বিস্কুট, কেক বিতরণ করেন। তাদের এমন আপ্যায়নে সন্তুষ্টি প্রকাশ করেছেন মার্চ ফর গাজায় আগত লোকজন।

গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে দেখা গেছে, মৎস্য ভবনের সামনের সড়ক দিয়ে হাজারো মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের চেষ্টা করছেন। তার আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় ভরে যায় এবং জায়গা না থাকায় মানুষ তেমন এগোতে পারছিলেন না। এ সময় তীব্র গরমে অনেককে অস্থির দেখা যায়।

এ সময় সেখানে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি-বিডিপির পক্ষ থেকে পানি বিস্কুট ও ওরস্যালাইন বিতরণ করতে দেখা যায়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর বলেন, পাঁচ হাজার বোতল পানি ও সমপরিমাণ বিস্কুট ও ওরস্যালাইন বিতরণ করা হয়।

এ ছাড়াও সেখানে একদল যুবককে পিকআপে করে পানি বিতরণ করতে দেখা যায়। আরেকটি পিকআপ থেকে রুটি, চিপস, কেক বিতরণ করা হয়। মানুষ সারিবদ্ধভাবে খাবার সংগ্রহ করেন। তবে এ দুটি পিকআপে কোনো প্রতিষ্ঠানের ব্যানার লাগানো ছিল না।

সচিবালয়, প্রেস ক্লাব, জিরো পয়েন্ট, পল্টন ও শাহবাগ এলাকায় অনেক স্বেচ্ছাসেবককে পিকআপ থেকে পানি ও বিস্কুট ফেলতে দেখা গেছে।

স্বেচ্ছাসেবক মোস্তফা কামাল বলেন, সাধারণত এমন বড় জমায়েতে মানুষের পানির চাহিদা বেশি থাকে। তাই তারা কয়েকজন বন্ধু মিলে এক হাজার পানির বোতল বিতরণের উদ্যোগ নেন। মানুষ খুব আগ্রহ নিয়ে পানি নিচ্ছেন। এটা দেখে ভালো লাগছে। আরো বেশি পানির সরবরাহ করতে পারলে আমাদের আরো ভালো লাগত।

রাফসান নামে আরেক স্বেচ্ছাসেবক বলেন, গাজায় যুদ্ধের মধ্যে তীব্র পানি সংকট চলছে। কিন্তু আমরা সেখানে কোনো সহযোগিতা করতে পারছি না। এখন বাংলাদেশে যারা গাজাকে সমর্থনে জমায়েতে এসেছেন তাদের পানি খাওয়াতেও ভালো লাগছে।

ধানমন্ডি এলাকা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে এসেছেন ফয়সাল ও মুন্না। তারা ওই পিকআপ থেকে পানি সংগ্রহ করে পান করেছেন। তারা বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের পানির দোকান কম। সকালে যারা সমাবেশে এসেছেন, তাদের অনেকেই ক্ষুধার্ত। এমন অবস্থায় বিনামূল্যে পানি ও অন্যান্য খাবার পেয়ে খুব ভালো লাগছে। এ কাজটি যারা করছেন, তারা খুবই ভালো করেছেন। দাবদাহ ও গরমের মধ্যে পানি-বিস্কুট পেয়ে মানুষ খুবই খুশি।

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই

ঐতিহ্যের গল্পে শেষ ‘হৃদয়ে ঢাকা ৪১৬’

পল্লবীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

ঢাকার প্রবেশপথে ব্লক চেক জোরদারের নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন আন্তর্জাতিক রুটের যাত্রীদের ব্যাগেজে মিললো বিপুল পণ্য

নতুন সড়ক কেটে জনগণের টাকা অপচয় করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

ইসলামী ব্যাংকের সামনে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫৫

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও