হোম > রাজধানী

রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানাল ডিএমপি

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জনৈক ফিরোজ কর্তৃক শ্রীময়ী রীতা রানী নামের এক নারীকে মারধরের অভিযোগসংবলিত একটি ছবি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। সাবেক ছাত্রলীগ নেতা এস. এম. জাকির তার ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে দাবি করেন যে, এ ঘটনায় মিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি।

বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিক অনুসন্ধানে মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানার কোথাও এ ধরনের কোনো অভিযোগ বা মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি, শ্রীময়ী রীতা রানী নামে কোনো নারী এই বিষয়ে অভিযোগ জানাতে মিরপুর বিভাগের কোনো থানায় উপস্থিত হয়েছেন—এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি ও অভিযোগের সত্যতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার লক্ষ্যে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তবে অদ্যাবধি তার সুনির্দিষ্ট পরিচয় বা ঠিকানা শনাক্ত করা সম্ভব হয়নি।

এমতাবস্থায়, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।

পাশাপাশি, শ্রীময়ী রীতা রানীকে কেউ চিনে থাকলে কিংবা তার পরিচয়, অবস্থান বা উক্ত ঘটনা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য জানা থাকলে তা মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ অথবা ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনারকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনসাধারণের নিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্তে সর্বদা অঙ্গীকারবদ্ধ বলে জানানো হয়েছে।

৫০ লাখ মানুষকে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের

পাহাড়-সমতল, ধর্ম-বর্ণে বিভাজন নয়, সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

রাজধানীর নতুন বাজারে বাসে আগুন

যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেপ্তার ১৭

১৪৬ নতুন সরঞ্জাম আসছে ইউএস-বাংলায়, বিনিয়োগ ২২ মিলিয়ন ডলার

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ

লিভার সিরোসিসে আক্রান্ত আল-আমিনের লিভার ট্রান্সপ্লান্টে প্রয়োজন ৫০-৬০ লাখ টাকা

জামায়াতের বিক্ষোভে হাড়ি-পাতিল হাতে নারীরা

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তার ঘটনায় এমআরএর নিন্দা

কদমতলীতে ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত