হোম > রাজধানী

ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতার অবস্থান, ৩ ফ্যাসিস্টকে পুলিশে সোপর্দ

স্টাফ রিপোর্টার

এক ব্যক্তি ধানমন্ডি ৩২ নম্বর সড়কে ভিডিও কলে একজনকে পরিস্থিতি দেখাচ্ছিলেন। এ সময় ভিডিও কলের বিপরীত পাশে থাকা ব্যক্তির ফোনের ক্যামেরায় শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখা গেলে উপস্থিত ছাত্র-জনতা তা দেখে ক্ষিপ্ত হয়ে তাকে হালকা উত্তম-মধ্যম দিয়ে পুলিশ সদস্যদের হাতে তুলে দেন।

বৃহস্পতিবার রাত ৮টা থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। ছাত্র-জনতা বলছেন, ওই ব্যক্তির ফোনেও শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি দেখেছেন তারা।

এর আগে ১৫ আগস্ট উপলক্ষে সন্ধ্যার পর রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নেয় ছাত্র-জনতা। অবস্থানকালে সেখানে ওই ব্যক্তিসহ তিন ব্যক্তিকে আওয়ামী লীগ কর্মী সন্দেহে উৎসুক মানুষ তাদের চড় থাপ্পড় দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

উপস্থিত ছাত্র-জনতার বক্তব্য হলো- গতকাল বুধবার শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয় আওয়ামী লীগ নেতাকর্মীদের ৩২ নম্বরে অবস্থান নিতে বলেছেন। তাই আওয়ামী লীগের কর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে; সে জন্য আমরা এখানে অবস্থান নিয়েছি।

পুলিশের হাতে সোপর্দ করা তিন ব্যক্তির বিষয়ে উপস্থিত জনতার বলছেন, এরা আওয়ামী লীগের দোসর। এর মধ্যে ভিডিও কলে থাকা ব্যক্তির ফোনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি রয়েছে। যে কারণে তাকে আমরা ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

এসময় উপস্থিত জনতা নানান ধরনের স্লোগান দিতে থাকেন। আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান, জিয়ার সৈনিক, এক হও লড়াই করোসহ বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, তিনজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে যদি তারা নির্দোষ হয় তাহলে ছেড়ে দেবো। দোষী হলে ব্যবস্থা নেয়া হবে।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক আটক

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই