হোম > রাজধানী

মেরাদিয়ায় এবার বসবে না পশুর হাট: হাইকোর্ট

স্টাফ রিপোর্টার

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় এবার পশুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার সকালে হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম জানান, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট বনশ্রী মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি ৩ মাসের জন্য বিজ্ঞপ্তি স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।

আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রী মেরাদিয়ায় পশুর হাট বসলে এই হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন এই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক আটক

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই