হোম > রাজধানী

রাজধানীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধস্ত হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে বিধ্বস্ত হয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, এই মাত্র খবর পেলাম মাইলস্টোন কলেজে এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি। তারপর বিস্তারিত জানাতে পারব।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে, উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে তিনটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট রাস্তায় আছে।

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব: সোহরাওয়ার্দী উদ্যানে বরুণার পীর

ট্রান্সজেন্ডার প্রচারের আহ্বান ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী: মাওলানা রাব্বানী

রমনায় ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন গ্রেপ্তার

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন দীপ

রামপুরা ব্রিজে দুই বাসের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু

এসআরবির অভিযানের সময় তরুণের মৃত্যু, তদন্তের দাবি এইচআরএসএসের

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ যাত্রী

সোহরাওয়ার্দী উদ্যানের ইসলাহী ইজতেমা সফল করার আহ্বান ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের