হোম > রাজধানী

আট দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করাসহ আট দফা দাবি জানিয়েছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা।

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

দাবিগুলো হলো- ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে; উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে; কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে; কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে; ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারী চাকুরির ক্ষেত্রে নূন্যতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে; কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকুরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের শিক্ষার সকল কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায়ে আমরা রাজপথে থাকবো। আমরা অনুদান নয়, অধিকার চাই। তাছাড়া দাবিগুলো আদায় হলে কৃষিতে দক্ষ জনশক্তি তৈবি হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার বৈষম্য দূর হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার বৈষম্য দূর হলে বাংলাদেশের কৃষি অনন্য উচ্চতায় পৌঁছাবে।

১৪৬ নতুন সরঞ্জাম আসছে ইউএস-বাংলায়, বিনিয়োগ ২২ মিলিয়ন ডলার

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ

লিভার সিরোসিসে আক্রান্ত আল-আমিনের লিভার ট্রান্সপ্লান্টে প্রয়োজন ৫০-৬০ লাখ টাকা

জামায়াতের বিক্ষোভে হাড়ি-পাতিল হাতে নারীরা

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তার ঘটনায় এমআরএর নিন্দা

কদমতলীতে ট্রাকচাপায় দুই অটোরিকশাচালক নিহত

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

মিরপুরে হামলায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার

শিল্পাঞ্চলে শ্রমিকদের নিরাপত্তায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

মিরপুর বেড়িবাঁধে বাস-অটোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪