হোম > রাজধানী

উপদেষ্টা আসিফ নজরুলের সাথে মালয়েশিয়াগামীদের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

চারটি দাবি নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. উপদেষ্টা আসিফ নজরুলের সাথে সাক্ষাৎ করতে গেছেন মালয়েশিয়াগামী ভুক্তভোগীদের চার সদস্যের প্রতিনিধি দল।

বুধবার সাড়ে ১২টায় প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলনকারীরা ঘেরাও করলে পুলিশের মধ্যস্থতায় চার সদস্যের প্রতিনিধি সেখানে তার সাথে দেখা করতে যায়।

আন্দোলনকারীদের দাবি আমাদের আলাদা করে কিছু বললে আমরা মানবো না। আসিফ নজরুল আমাদের তার সিদ্ধান্তের কথা জানাতে হবে।

চারটি দাবি হলো:

১. ২০২৪ সালের মে মাসে সংকটে আটকে পড়া সবাইকে মালয়েশিয়া নিতে হবে।

২. যাদের ইভিসা বা ম্যানপাওয়ার হয়েছে কিন্তু সিন্ডিকেটের কারণে ফ্লাইট হয়নি তাদের মালেশিয়ার যাওয়ার ব্যবস্থা করতে হবে।

৩. ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে সবাইকে মালয়েশিয়া পৌছানোর সুযোগ করে দিতে হবে।

৪. আটকে থাকা কর্মীদের দিন তারিখ সরকার কর্তৃক নির্ধারিত করে দিতে হবে।

রমনা থানার অফিসার ইনচার্জ মামুন আহমদ জানান, আমরা চেষ্টা করছি তারা যেন তাদের ন্যায্য দাবি পায় সেজন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।

রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানাল ডিএমপি

৫০ লাখ মানুষকে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের

পাহাড়-সমতল, ধর্ম-বর্ণে বিভাজন নয়, সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

রাজধানীর নতুন বাজারে বাসে আগুন

যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেপ্তার ১৭

১৪৬ নতুন সরঞ্জাম আসছে ইউএস-বাংলায়, বিনিয়োগ ২২ মিলিয়ন ডলার

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ

লিভার সিরোসিসে আক্রান্ত আল-আমিনের লিভার ট্রান্সপ্লান্টে প্রয়োজন ৫০-৬০ লাখ টাকা

জামায়াতের বিক্ষোভে হাড়ি-পাতিল হাতে নারীরা

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তার ঘটনায় এমআরএর নিন্দা