হোম > রাজধানী

বাসা থেকে বের হয়ে জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ

স্টাফ রিপোর্টার

জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ের ডিজিএম (মানব সম্পদ বিভাগ) মুশফিকুর রহমান নান্নু (৫৮) নিখোঁজ হয়েছেন। রাজধানীর খিলক্ষেতের বাসা থেকে শুক্রবার জুমার নামাজের উদ্দেশ্যে বের হওয়ার পর নিখোঁজ হন। তার সন্ধান না পাওয়ায় স্বজনরা শনিবার খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেন।

জানতে চাইলে খিলক্ষেত থানার ওসি সাজ্জাদ হোসেন বিকেলে বলেন, মুশফিকুর বাসা থেকে বের হওয়ার সময় মোবাইল ফোন সঙ্গে করে নিয়ে যাননি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে-বাসার পাশের মসজিদে তিনি প্রবেশ করেননি। তার সন্ধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে মুশফিকুরের ভাই জিয়াউর রহমান জানান, তার বড় ভাই জনতা ব্যাংকের মতিঝিলে প্রধান কার্যালয়ের ডিজিএম। তাদের বাসা খিলক্ষেত পূর্ব নামাপাড়ায়। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মুশফিকুর বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও তার সন্ধান পাওয়া যায়নি। আমরা বিষয়টি পুলিশকে অবহিত করেছি। তারা নিখোজের বিষয়টি তারা বুঝতে পারছেন না।

রাজধানীতে ঠেকানো যাচ্ছে না ছিনতাই, বাড়ছে নিরাপত্তাহীনতাবোধ

‘প্রতিটি জেলা-উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে’

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি বায়রার

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে বাল্কহেড মালিকদের আলটিমেটাম