হোম > রাজধানী

ছাত্রনেতা নাদিমুল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মিঠু গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে (৫৫) গ্রেপ্তার করেছে সিআইডি। গতকাল সোমবার রাতে রাজধানীর গেন্ডারিয়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিঠু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ড সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, সোমবার দিনগত রাত ১টা ৪৫ মিনিটে রাজধানীর গেন্ডারিয়া এলাকার নিজ বাসা থেকে মিঠুকে গ্রেপ্তার করা হয়। মিঠুকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় নাদিমুল হক এলেমের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা করেন। একই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন আরেকটি মামলা করেন। বর্তমানে মামলার তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ।

গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম।

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে বাল্কহেড মালিকদের আলটিমেটাম

ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে চার বাসে আগুন

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান

রামপুরায় মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো সৃজনশীল ও মননশীল প্রজন্ম গড়ে তোলার আহ্বান

গুলশান জোনের এডিসিসহ ডিএমপির চার পুলিশ কর্মকর্তাকে বদলি