হোম > রাজধানী

ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কমিটি গঠন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু ন্যায্যতা (ক্লাইমেট জাস্টিস) প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’-এর জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। এতে পরিবেশ আন্দোলনের কর্মী মো. আমিনুর রসুলকে সভাপতি, শাকিলা পারভিনকে সহ-সভাপতি এবং বিশিষ্ট পরিবেশকর্মী ও লিডার্স (LEADERS)-এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এ ছাড়া গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদক হিসেবে রায়হান ফেরদৌস, যুব ফোকাল হিসেবে শ্রুতি রানী দে এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে মীর মোহাম্মদ আলী ও খাদিজা খানম দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা দিতে একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবীণ সাংবাদিক ও পরিবেশ গবেষক নিখিল চন্দ্র ভদ্র, রফিকুল ইসলাম আজাদ এবং সৈয়দা শামীমা সুলতানা। সভায় নবনির্বাচিত সভাপতি মো. আমিনুর রসুল বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। এ বাস্তবতায় মাঠপর্যায়ের মানুষের স্বার্থ রক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই জলবায়ু নীতি বাস্তবায়নে নতুন কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।

সভায় বক্তারা বলেন, তরুণ ও প্রবীণ পরিবেশকর্মীদের সমন্বয়ে গঠিত এই প্ল্যাটফর্ম জলবায়ু সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক আটক

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই