হোম > রাজধানী

কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কাঁচামালা ব্যবসায়ী মো. লিটন মিয়া (৪৫ নামে নামে একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। নগদ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছে ওই ব্যবসায়ীর পরিবার।

আহতের বরাদ দিয়ে তার স্ত্রী ইয়াসমিন বেগম জানিয়েছেন, তার স্বামী কারওয়ান বাজারের কাঁচা মাল ক্রয় করে সেখানেই বিক্রি করে থাকেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় বাসা থেকে বের হন। কারওয়ান বাজার আম্বরশাহ মসজিদের পাশে আসলে ৩ জন ছিনতাইকারী তাকে পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। তার সঙ্গে থাকা নগদ ৩৩ হাজার টাকা ও তার মোবাইল ফোন নিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত কাঁচা মাল বিক্রেতাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। লিটন মিয়া বসুন্ধরা মার্কেটের পেছনে কাজিপাড়ায় ভাড়াবাড়িতে থাকেন। তার বাবার নাম দুলাল মিয়া। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মো. দুলাল মিয়ার ছেলে।

রীতা রানীকে মারধরের অভিযোগ, ফেসবুকে ছড়ানো তথ্য নিয়ে যা জানাল ডিএমপি

৫০ লাখ মানুষকে কোরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার লক্ষ্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের

পাহাড়-সমতল, ধর্ম-বর্ণে বিভাজন নয়, সবাই বাংলাদেশি: ডেপুটি স্পিকার

রাজধানীর নতুন বাজারে বাসে আগুন

যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেপ্তার ১৭

১৪৬ নতুন সরঞ্জাম আসছে ইউএস-বাংলায়, বিনিয়োগ ২২ মিলিয়ন ডলার

এক ঘণ্টার ব্যবধানে রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ

লিভার সিরোসিসে আক্রান্ত আল-আমিনের লিভার ট্রান্সপ্লান্টে প্রয়োজন ৫০-৬০ লাখ টাকা

জামায়াতের বিক্ষোভে হাড়ি-পাতিল হাতে নারীরা

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে হেনস্তার ঘটনায় এমআরএর নিন্দা