হোম > রাজধানী

বার্ন ইনস্টিটিউটে আয়ান নামে আরো এক শিক্ষার্থীর মৃত্যু

মাইলস্টোন ট্র্যাজেডি

আতিকুর রহমান নগরী

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এনিয়ে দুর্ঘটনাটিতে মোট মৃতের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে। আয়ান মাইলস্টোন স্কুলে ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণিতে পড়তো।

রোববার রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবি আয়ানের মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্নে ১৮ জনের মৃত্যু হয়েছে।

রাজধানীর কলাবাগানে ককটেল বিস্ফোরণ, আটক ৪

আত্মশুদ্ধির মেহনত ছাড়া সমাজ সংস্কার অসম্ভব: সোহরাওয়ার্দী উদ্যানে বরুণার পীর

ট্রান্সজেন্ডার প্রচারের আহ্বান ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী: মাওলানা রাব্বানী

রমনায় ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে দুজন গ্রেপ্তার

তাহসিফের মৃত্যু: জিজ্ঞাসাবাদে নতুন তথ্য দিলেন দীপ

রামপুরা ব্রিজে দুই বাসের মাঝে চাপা পড়ে যুবকের মৃত্যু

এসআরবির অভিযানের সময় তরুণের মৃত্যু, তদন্তের দাবি এইচআরএসএসের

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ

শাহজালালে ১৫৩ ফ্লাইট বাতিল, আটকা ২২,৬৩৬ যাত্রী

সোহরাওয়ার্দী উদ্যানের ইসলাহী ইজতেমা সফল করার আহ্বান ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের