হোম > রাজধানী

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধ

স্টাফ রিপোর্টার

উচ্চশিক্ষার সুযোগসহ ৮ দফা দাবিতে রাজধানীর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেইট বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। এ কারণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অফিসে প্রবেশ করতে পারেননি।

সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে ‘অ্যাগ্রি ব্লকেড’ নামে এ কর্মসূচি শুরু করেন।

জানা গেছে, অবরোধকারীরা সকাল থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেননি। ঢুকতে না পেরে তারা সবাই বাইরে অপেক্ষা করছেন। গেট বন্ধ করে বিক্ষোভ করার কারণে ফার্মগেটমুখী সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে। ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

এর আগে রোববার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে সারা দেশের কয়েকশ’ ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন। সেই কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজকের এ ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেন।

কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের সমন্বয়কারী আসাদুজ্জামান আবির জানান, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষাসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি করেনি। মিথ্যা আশ্বাস বা অযৌক্তিক রেজল্যুশনের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার প্রতিবাদে অ্যাগ্রি ব্লকেড কর্মসূচি করা হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষির সৈনিকদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোনো ধরনের কৃষি কার্যক্রম চলতে দেওয়া হবে না। কৃষি ডিপ্লোমার সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, সব পেশার ডিপ্লোমা কৃষিবিদদের এ কর্মসূচিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশে সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ ২৬০টি বেসরকারি কৃষি কলেজে চার বছরের ডিপ্লোমা কোর্সে অধ্যয়ন করা হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মিলিয়ে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছেন।

মাদক বিক্রির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা

বিচিত্র নামের দেশি-বিদেশি ফলের সমারোহ

উন্নয়ন প্রকল্প বিশ্বব্যাংকের, চাঁদা দিতে হয় স্থানীয় বাসিন্দাদের

ভবনের প্ল্যান অনুমোদনে এসটিপি নকশা অন্তর্ভুক্ত করা হবে: রাজউক

দুর্নীতির কারণে জনগণ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত: সেলিম উদ্দিন

জলবায়ু পরিবর্তনে বাড়ছে সংকট, বাস্তুচ্যুত ২০–২৫ লাখ মানুষ

সাংবাদিককে হেনস্থার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে বাকৃবির ‘জাভার’ এশিয়ায় দশম

রাজধানীতে ছিনতাইকারীদের দাপট, বাড়ছে উদ্বেগ

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি