হোম > রাজধানী

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

পরিবারের দাবি, মানসিক সমস্যায় ভুগছিলেন তরুণ

স্টাফ রিপোর্টার

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় নিজ বাসা থেকে আহনাফ তাজুয়ান (২২) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, আহনাফ তাজুয়ান রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্সে অধ্যয়নরত ছিলেন। তিনি পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের একটি বাসায় বসবাস করতেন।

মৃতের মামা ফারুক হোসেন জানান, আহনাফ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা ভোরে বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ বাইজিদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, তরুণটি দীর্ঘদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন এবং তার ঘুমের সমস্যাও ছিল। পরিবারের সদস্যদের কাছ থেকে এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৃত আহনাফ তাজুয়ানের বাবা মো. আলম হোসেন একটি ওষুধ কোম্পানিতে কর্মরত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এএস

রাতের সড়কে থেমে গেল শিক্ষিকা তিশার জীবন

রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সংসদের সামনে শিক্ষিকা হত্যা, আরো দুই ছিনতাইকারী গ্রেপ্তার

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

দুর্নীতির অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটিতে দুদকের অভিযান

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক