হোম > রাজধানী

চকবাজার শাহী মসজিদ চত্বরে খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মতবিনিময়

আমার দেশ অনলাইন

রাজধানীর চকবাজার শাহী মসজিদ চত্বরে আগামী ২ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘খতমে নবুওয়ত মহাসম্মেলন’ সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ (বৃহত্তর লালবাগ জোন)-এর উদ্যোগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাদ এশা ঢাকার ইসলামবাগ মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইসলামবাগ মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, “খতমে নবুওয়তের আকিদা ঈমানের মূল ভিত্তি। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে বিশ্বাস করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। এই মহাসম্মেলন কেবল একটি আয়োজন নয়, বরং ঈমানি চেতনা জাগ্রত করার এক ঐতিহাসিক আহ্বান।”

তিনি আরও বলেন, “আগামী ২ অক্টোবরের মহাসম্মেলনকে যেকোনো মূল্যে সফল করে তুলতে লালবাগ জোনের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তাওহীদি জনতাকে ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।”

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল কাইয়ুম কাসেমী বলেন, “খতমে নবুওয়ত বা আখেরি নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়তের চূড়ান্ত সমাপ্তির আকিদা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। আগামী ২ অক্টোবর চকবাজার শাহী মসজিদ চত্বরে যে মহাসম্মেলন আহ্বান করা হয়েছে, তা দ্বীন ও ঈমান রক্ষার তাগিদেই করা হচ্ছে।”

তিনি বলেন, “লালবাগ জোনের সর্বস্তরের তাওহীদি জনতা ও উলামায়ে কেরামকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে, যাতে করে এই মহাসম্মেলন সাফল্যমণ্ডিত হয় এবং বাতিলের সকল চক্রান্ত নস্যাৎ হতে পারে।”

সভায় উপস্থিত উলামায়ে কেরামের পক্ষ থেকে বক্তারা বলেন, “নবুওয়তের খতম বা চূড়ান্ত সমাপ্তির আকিদা ইসলামের অন্যতম মৌলিক ভিত্তি। এ আকিদার ওপর আঘাত বরদাশত করা হবে না।”

তারা আরও বলেন, “মহাসম্মেলনের বার্তা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে আমাদের এই মতবিনিময় সভা থেকে একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার গ্রহণ করতে হবে। ইসলামবাগসহ পুরো লালবাগ ও আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আসন্ন মহাসম্মেলনকে ঐতিহাসিক গণসমাবেশে রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

সভায় আগামী ২ অক্টোবরের মহাসম্মেলনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা, উলামায়ে কেরাম ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণ এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহাসম্মেলন সফল করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাওলানা আহমাদ আলী কাসেমী, মুফতী বশিরুল্লাহ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা যুবায়ের আহমদ, মাওলানা জসিম উদ্দীন (চকবাজার), মাওলানা মুফতী আনওয়ারুল হক, মাওলানা মুফতী হুসাইন সোহরাব, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা ফয়সাল মাহমুদ হাবিবী, মাওলানা মুফতী আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা মুফতী ফয়জুল্লাহ বিন মুখতার, মুফতী নিজাম উদ্দীন, মুফতি যুবায়ের আহমেদ কাসেমী, মাওলানা আব্দুল লতিফ মাদানী, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা নাসির উদ্দিন নূরী, মুফতি আবু বকর সিদ্দিক, মুফতি আনিসুর রহমান, মুফতি শহিদুল আনোয়ার, মুফতি শামসুল হক ওসমানী, মুফতি তসলিম আহমেদ, মাওলানা সুলাইমান ঢাকুবী, মাওলানা মামুন রহমানী, মাওলানা কাউসার জামাল, মাওলানা এনামুল করিম রাশেদী, মাওলানা হামিদুল হক, মাওলানা খালেদ মোশারফ, মাওলানা শহিদুল্লাহ, মাওলানা ইরফান বিন রফিক, মাওলানা মিজানুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা ওমাইয়ের, মাওলানা হাবিব ও মাওলানা হুসাইন আহমেদসহ অন্যান্য শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।

সভা শেষে আগামী ২ অক্টোবর চকবাজার শাহী মসজিদ চত্বরে অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত মহাসম্মেলনে সর্বস্তরের উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

কর্মক্ষেত্রে প্রতি পাঁচজনে একজন মানসিক সমস্যায় ভোগেন

সাশ্রয়ী ইন্টারনেটের জন্য আন্তর্জাতিক ব্যান্ডউইথে প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ

ধানমন্ডি লেকে ভাসছিল কনসালটেন্টের লাশ, পকেটের এনআইডিতে মিলল পরিচয়

রাজধানীতে ঠেকানো যাচ্ছে না ছিনতাই, বাড়ছে নিরাপত্তাহীনতাবোধ

‘প্রতিটি জেলা-উপজেলায় একটি করে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার কাজ চলছে’

মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর এলিফ্যান্ট রোডে ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি বায়রার

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি