হোম > রাজধানী

দগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় রক্তের কোনো সংকট নেই: প্রেস উইং

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের জন্য প্রয়োজনীয় রক্ত (সকল ব্লাড গ্রুপ) নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার রাতে এক বার্তায় প্রেস উইং জানায়, স্বেচ্ছা রক্তদানে আগ্রহী বিপুল সংখ্যক ব্যক্তির ব্লাড গ্রুপ, নাম ও ফোন নম্বর তালিকাভুক্ত করা আছে। যেহেতু এ ধরনের রোগীদের ক্ষেত্রে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেয়া হয়, তাই আগে সংগ্রহ করে রাখা হচ্ছে না। যখনই বিশেষজ্ঞগণ মনে করবেন প্রয়োজন, তখনই তালিকাভুক্ত স্বেচ্ছাসেবীর সাথে যোগাযোগ করে রক্ত সংগ্রহ করে রোগীকে দান করা হবে। এমতাবস্থায় কোন ব্লাড গ্রুপেরই রক্তের সংকট নেই, এমনকি সেধরনের পরিস্থিতির উদ্ভব হওয়ার কোনো সম্ভাবনাও নেই।

ওই বার্তায় উল্লেখ করা হয়-সবাইকে এবিষয়ে আশ্বস্ত করা হচ্ছে এবং কেউ এ ধরনের যেকোনো গ্রুপের রক্তের প্রয়োজনে ফোকাল পারসন ডা. সরকার ফারহানা কবির, ডেপুটি সিভিল সার্জন, ঢাকা এর সাথে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: ০১৭৯২৭৪৪৩২৫।

রাজধানীতে ছিনতাইকারীদের দাপট, বাড়ছে উদ্বেগ

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান

কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে ছুরিকাঘাতে হত্যা

আ.লীগ আমলে জবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন

পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ডিএসসিসির স্বাস্থ্য কার্ড বিতরণ

রাজধানীতে চাকরিজীবীকে কুপিয়ে টাকা ও মোবাইল লুট

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

পাই দিবসে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ