হোম > রাজধানী

রাসূল (সা.)-এর জীবনাদর্শ মানব জাতির জন্য অনুপম আদর্শ

বাণিজ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন ,বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু অতি সাধারণ ছিল তার জীবন। তরুণ প্রজন্মের কাছে তার এই অনুকরণীয় জীবনদর্শন তুলে ধরতে পদক্ষেপ নিতে হবে।

বুধবার দুপুরে মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি এর উদ্যোগে তিনদিন ব্যাপী সীরাত আয়োজন ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবী করিম (সা.) এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি এই প্রদর্শনীর মাধ্যমে বইপত্র পড়ে তাদের মনে যে চিত্র তৈরি হয়েছে সেই কল্পনার সাথে যেন তারা নবীজির যাপিত জীবনকে মিলিয়ে নিতে পারে। এই প্রদর্শনী দেখে তারা বুঝতে পারবে কত সাধারণ জীবন থেকে তিনি কি অসাধারণ সন্মানের অধিকারী হয়েছেন।

শেখ বশিরউদ্দীন তার বক্তব্যে নতুন প্রজন্মকে নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ করে গড়ে তোলার সমন্বিত প্রয়াসের প্রশংসা করে বলেন, মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি নবী (সা.) এর জীবনকে তুলে ধরতে যে উদ্যোগ নিয়েছে তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উদ্যোগ অন্যরাও নিতে পারে।তিনি তরুণদের নবীজির জীবনী অধ্যয়ন ও তাঁর শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য , সীরাত আয়োজন উপলক্ষে মসজিদ উত তাকওয়া সোসাইটি মসজিদের চতুর্থ তলায় একটি প্রদর্শনীর আয়োজন করেছে যেখানে সিম্বোলিক ভাবে মহানবী (স.) এর যাপিত জীবনকে তুলে ধরতে মাটির ঘর,তৈজসপত্র, পানি ধরে রাখার মসক,খেঁজুর পাতার ছাওনি, খাট এবং প্রিয় খাবার গুলোকে প্রদর্শন করা হচ্ছে।

মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি আয়োজিত তিন দিন ব্যাপী সীরাত আয়োজনে রয়েছে সীরাত বই প্রদর্শনী,সীরাত আলোচনা, নাশিদ সন্ধ্যা,শিশুতোষ আলোচনা,নারীদের জন্য বিশেষ হালাকা,নবীজির সুবাস,রং তুলিতে নবীজির শহর, ফুড অফ প্রফেট (সা.) বায়োগ্রাফি অফ প্রফেট (সা.) এবং থ্রিডি এনিমেশন শো। ১-৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। নারীদের জন্য বাদ জোহর থেকে আসর পর্যন্ত প্রবেশ উন্মুক্ত থাকবে।

ডেমরায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আর্থিক অনিয়মের প্রতিবাদে চাকরিচ্যুত, বিশ্বসাহিত্য কেন্দ্রের দুই কর্মকর্তার অনশন

ট্রাস্ট ব্যাংকের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮৬

দক্ষিণগাঁও ও নন্দীপাড়ায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষামন্ত্রীর সাথে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিনিধি দলের সাক্ষাৎ

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৫

রাজধানীতে ডিবির ব্লক রেইড, ৫৮ মাদকাসক্ত গ্রেপ্তার

রাজধানীতে নারী আনসার সদস্যের গলিত লাশ উদ্ধার, পলাতক স্বামী

৩০০ ফুট সড়কে কারে বাইকের ধাক্কা, নিহত ২