হোম > রাজধানী

হামে আরো এক শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯২

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮১৯ এবং হাম শনাক্ত হয়েছে ১৭৩ জনের। তাতে সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেল ৯৯২ জন। এই নিয়ে সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে ১১৫ দিনে মোট মারা গেছে ৭৪২ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। বাকী ৬৪৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে এক লাখ ২০ হাজার ৩৪৮ শিশু।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে এক লাখ ৭ হাজার ৩৮৪ শিশু । এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১২ হাজার ৯৬৪ শিশু। আর এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৫২২ শিশু । হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৬ হাজার ৮৪৪ শিশু।

স্বস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া একশিশু ঢাকা বিভাগের বাসিন্দা । আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৩০ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৩ শিশুর।

এমই

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি চাঁদা দাবির অভিযোগ

ঢাকার প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

খাগড়াছড়ি থেকে ঢাকামুখী বাসে ইয়াবা পাচার, ৯ হাজার পিসসহ গ্রেপ্তার ২

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

রাজধানীর ভাটারায় বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

২৯ বছরেও শেষ হয়নি প্রকল্প, ঝুলে আছে ১৩ হাজার ফ্ল্যাট

শাহজালালে সেই মাহদীকে আটকে দিল ইমিগ্রেশন

ডেমরা রোডে বৃক্ষ রোপণ করলেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী

জিয়া উদ্যানে ডেঙ্গু সচেতনতা ক্যাম্প উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২৮, মামলা ৫৩