হোম > রাজধানী

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা ও বই নিষিদ্ধের দাবিতে ওলামা-মাশায়েখ সম্মেলন ১৫ আগস্ট

আমার দেশ অনলাইন

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের সব ধরনের বই-পুস্তক নিষিদ্ধের দাবিতে আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের নেতারা।

মঙ্গলবার মাগরিবের নামাজের পর রাজধানীর দারুল উলূম মিরপুর জোনে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, ঢাকা মহানগর মিরপুর জোনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

মিরপুর জোনের সভাপতি মাওলানা সানাউল্লাহর সভাপতিত্বে এবং জোন সেক্রেটারি মাওলানা নজিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামী ঈমানের মৌলিক ভিত্তি। তাঁর দাবি, কাদিয়ানী সম্প্রদায় শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর নবুওয়তের চূড়ান্তত্ব অস্বীকার করে নিজেদের মুসলিম পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই তাদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশিত বই-পুস্তক বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, এ দাবিকে সামনে রেখে আগামী ১৫ আগস্ট রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর হলরুমে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনটি দুপুর ২টা থেকে শুরু হবে এবং দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এতে অংশ নেবেন বলে তিনি জানান। তিনি সর্বস্তরের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মানুষকে সম্মেলনে অংশ নিয়ে তা সফল করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মাওলানা সানাউল্লাহ বলেন, খতমে নবুওয়ত রক্ষার প্রশ্নে আলেম সমাজ সব ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। তিনি জানান, ১৫ আগস্টের সম্মেলন সফল করতে মিরপুর জোনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা শাব্বির আহমাদ কাসেমী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর এবং সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।

এ সময় আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম, মাওলানা শাব্বীর আহমদ, মাওলানা আব্দুল সালাম, মাওলানা আব্দুল বাতেন কাসেমী, মাওলানা শফি উদ্দীন, মাওলানা ওমায়ের কোব্বাদি, মাওলানা মাহমুদুল হাসান আশরাফী, মাওলানা জাকির হোসাইন কাসেমী, মাওলানা হিফজুর রহমান, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আব্দুল্লাহ আল মাসঊদ খান, মাওলানা অলিউল্লাহ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা এনামুল হক, মাওলানা হাবিবুর রহমান, মুফতি হিফজুর রহমান নোমানী, মুফতি মাহবুবুর রহমান কাসেমী, মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুল হামিদ গাওহারী, মাওলানা এহতেশামুল হক সাকি, মাওলানা তানবিরুল ইসলাম, মাওলানা আহসান হাবিব, মাওলানা রফিকুল ইসলাম নূরানী, মুফতি নুরুল্লাহ কাসেমীসহ মিরপুর অঞ্চলের বিশিষ্ট উলামায়ে কেরাম।

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি বায়রার

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে বাল্কহেড মালিকদের আলটিমেটাম

ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে চার বাসে আগুন

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান

রামপুরায় মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার