হোম > রাজধানী

প্রতিযোগিতামূলক বিশ্বে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত

ইউএস বাংলার এক যুগ পূর্তিতে এমডি

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোনো ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, বর্তমান বিশ্বে যাত্রীদের সঠিক সেবা প্রদান করার জন্য আধুনিক এয়ারক্রাফটের কোনো বিকল্প নেই। ইউএস-বাংলা যাত্রীদের আরামদায়ক সেবাকে নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিনিয়ত নতুন নতুন এয়ারক্রাফট বহরে যুক্ত করে চলেছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সম্পৃক্ত থাকতে পেরে ইউএস-বাংলা পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

শুক্রবার (১৭ জুলাই) ইউএস বাংলার এক যুগ পূর্তি উপলক্ষ্যে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আল-মামুন জানান, ২০২৭ সালের মধ্যে বহরে আরও ২১টি নতুন বোয়িং এয়ারক্রাফট যুক্ত করার পাশাপাশি কুয়েত, বাহরাইন ও হংকং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। বোয়িংগুলোর মধ্যে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ নেক্সট জেনারেশন থাকবে। এছাড়া ২০২৮ সালের মধ্যে ইউরোপের লন্ডন ও রোম এবং ২০৩০ সালের মধ্যে নিউইয়র্ক, টরেন্টো ও সিডনিতে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ জুলাই ঢাকা-যশোর রুটে ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে যাত্রা শুরু করা এই এয়ারলাইন্স সাফল্যের এক যুগ পূর্ণ করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে। বর্তমানে সংস্থাটির বহরে তিনটি এয়ারবাস ৩৩০-৩০০ এবং ৯টি বোয়িং ৭৩৭-৮০০ সহ মোট ২৫টি এয়ারক্রাফট রয়েছে। শুরু থেকেই সংস্থাটি ৯০ শতাংশের বেশি ‘অন-টাইম’ ফ্লাইট পরিচালনার রেকর্ড বজায় রেখেছে। অভ্যন্তরীণ সব রুটের পাশাপাশি কলকাতা, চেন্নাই, দুবাই, দোহা, ব্যাংকক ও গুয়াংজুসহ ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। বিশেষ করে চীনের গুয়াংজু, ভারতের চেন্নাই এবং মালদ্বীপের মালেতে সরাসরি ফ্লাইট পরিচালনা করা প্রথম বাংলাদেশি বিমান সংস্থা এটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রী সেবায় অনন্য নজির স্থাপন করে আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের ১৫ মিনিটের মধ্যে লাগেজ ডেলিভারি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। অসামান্য সেবার স্বীকৃতিস্বরূপ ইউএস-বাংলা ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে পাঁচবার ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স’ পুরস্কার অর্জন করেছে। বর্তমানে দেশে-বিদেশে প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারীর কর্মসংস্থানের পাশাপাশি ট্যাক্স ও সারচার্জ পরিশোধের মাধ্যমে জাতীয় অর্থনীতিতেও বড় অবদান রাখছে সংস্থাটি।

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক আটক

চলন্ত ট্রেনের ছাদে যুবককে ছুরিকাঘাত, টাকা-মোবাইল ছিনতাই