হোম > রাজধানী

১৫ আগস্টের ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা

আমার দেশ অনলাইন

আগামী ১৫ আগস্ট অনুষ্ঠিতব্য জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে সাভারে মতবিনিময় সভা করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, ঢাকা জেলা উত্তর সাভার জোন।

বৃহস্পতিবার বাদ জোহর সাভার অন্ধ মার্কেট মসজিদে আয়োজিত এ সভায় সংগঠনের নেতারা কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। পাশাপাশি সম্মেলনে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে আলেম-ওলামা ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তারা।

সাভার জোনের সভাপতি মাওলানা আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা ইউসুফ সাদিক হক্কানী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, “খতমে নবুওয়তের আকিদা ইসলামের মৌলিক বিশ্বাস এবং তা সংরক্ষণ করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। কাদিয়ানীরা খতমে নবুওয়তের আকিদা অস্বীকার করে মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “দেশের ঈমান-আকিদা ও ধর্মীয় নিরাপত্তার স্বার্থে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশনা ও প্রচার কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।” একই সঙ্গে আগামী ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারের আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা ইউসুফ সাদিক হক্কানী বলেন, “খতমে নবুওয়তের আকিদা মুসলমানের ঈমানের অপরিহার্য অংশ। ঈমান-আকিদা রক্ষায় আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে।”

তিনি বলেন, আগামী ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে কাদিয়ানী সম্প্রদায়ের বিষয়ে একটি বার্তা দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আলী আজম বলেন, “খতমে নবুওয়তের আন্দোলনে সাভারের আলেম সমাজ ও তাওহিদী জনতা বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভার জোন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে।”

ঢাকা জেলা উত্তর সাভার জোনের সহকারী সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার কায়সারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মুফতি মাহফুজ হায়দার কাসেমী, মুফতি সুলতান মাহমুদ, মুফতি কবির হোসাইন, মুফতি আব্দুল গাফের, মাওলানা আওলাদ হাসান, মাওলানা নাজমুল ইসলাম শাকিল ও মাওলানা আব্দুর রহিম আজমীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ন।

রাজধানীর ওয়ারীতে ভ্যান উল্টে চালকের মৃত্যু

কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি বায়রার

বিশ্বজয়ী হাফেজদের সম্মাননা প্রশংসনীয় তবে বই নির্বাচনে সতর্কতার দাবি

আদালতে জামিননামা দাখিল করেছেন এমপি গাজী নজরুল

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

নদীপথে চাঁদাবাজি বন্ধসহ ছয় দাবিতে বাল্কহেড মালিকদের আলটিমেটাম

ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে চার বাসে আগুন

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান

রামপুরায় মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার