হোম > রাজধানী

রাজধানীর হাজারীবাগে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৩

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার হাজারীবাগ থানার বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. মাসুম (২৩), মো. শুভ (২০), মো. মাহমুদুল হাসান (১৮), মো. রাব্বি (২০), মো. কিবরিয়া (১৯), মো. মোস্তাক (২২), মো. শফিকুল ইসলাম সাদ্দাম (৩০), মো. জাহিদ (৬১), আব্দুল কাদের (৫৯), মো. রাকিব হোসেন (৩০), মো. জনি (২৬), মো. রাসেল (৩৬), কামরান সরকার অ্যানি (২৫), তাসভীর রহমান (১৯), মো. ফারুক হোসেন (৩২), মো. রিফাত (১৯), তন্ময় ওরফে রিয়াজ (২২), মো. দেলোয়ার হোসেন (৫১), মো. তুষার (১৮), আবির (২০), মো. রিফাত মোল্লা (২০), সাব্বির হোসাইন (২০), মো. শাকিল (২৩), মো. লিটন (৪৫), মো. ফারুক (৩০), মো. সজীব (২১), মো. শাহিন হোসেন (৩০), মো. রাশেদ (২৫), সাব্বির (২৩), মো. ওমর ফারুক ওরফে মামুন (৪৯), দেবায়িশ বিশ্বাস (২৩), মো. তৌফিকুজ্জামান পলাশ (২৬), মোহাম্মদ আলী (৫৫), মো. রাব্বি (১৯), মো. সেলিম, মো. রাব্বি (২১), মেহেদী হাসান রনি (২১), মো. ইয়াসিন হোসেন রাহাত (২৪), শুভ হাওলাদার (২৫), মো. চন্দন (২৫), আব্দুর রহমান (২২), আব্দুল্লাহ (২৩) ও মো. শাহজাহান (৪৫)।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার পরিচালিত ওই অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৩৩ পুরিয়া গাঁজা ও ২৭টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

রামিসা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

কলমিতলা মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা

‘আপনারা বিচার করতে পারবেন না’— স্তব্ধ পিতার আর্তনাদ

ঢাকা শহরকে ফুল ও গাছ দিয়ে সাজাতে চায় ডিএসসিসি

ঈদযাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ ও গতি নিয়ন্ত্রণের সুপারিশ

অপরাধী যে দলেরই হোক, ব্যবস্থা নেওয়া হবে

বিমানের মিজানের পদোন্নতি, পরে সাময়িক বরখাস্ত

রাজধানীতে ৮ বছরের শিশু হত্যা, প্রতিবেশী পলাতক

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সড়কে মিলল মানুষের হাড়-খুলি