হোম > রাজধানী

পাইলট অ্যাসোসিয়েশনের নতুন দায়িত্ব পেলেন যারা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মো. আব্দুল বাসিত মাহতাব। এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন সাদাত জামিল।

মঙ্গলবার নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন সহসভাপতি ক্যাপ্টেন মো. মেহেদি হাসান, কোষাধ্যক্ষ ক্যাপ্টেন মুন্তাসির মাহবুব, যুগ্ম-সচিব (প্রশাসন) ক্যাপ্টেন মানব দিপ্ত, যুগ্ম-সচিব (অপারেশনস) ফার্স্ট অফিসার ইশতিয়াক আহমেদ, যুগ্ম-সচিব (সাম্প্রতিক বিষয়াবলি) ক্যাপ্টেন আতিয়াব জুবায়ের জাফর, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মো. সোলাইমান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মহসিন কামাল, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার শামির উদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার আবু জাফর মাহমুদ রাফসান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার মো. রুবাব ইসলাম খান, নির্বাহী সদস্য ফার্স্ট অফিসার আবদুল্লাহ আল নোমান।

বাপা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি রেজিস্ট্রার্ড ট্রেড ইউনিয়ন এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলটস অ্যাসোসিয়েশন (ইফালপা) এর একটি সক্রিয় সদস্য। এটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) সাঙ্গে নিবিড়ভাবে কাজ করে থাকে।

ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, যেভাবে মিলল নিহতের পরিচয়

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি চাঁদা দাবির অভিযোগ

ঢাকার প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

খাগড়াছড়ি থেকে ঢাকামুখী বাসে ইয়াবা পাচার, ৯ হাজার পিসসহ গ্রেপ্তার ২

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে অটোরিকশার ধাক্কা, চালক নিহত

রাজধানীর ভাটারায় বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

২৯ বছরেও শেষ হয়নি প্রকল্প, ঝুলে আছে ১৩ হাজার ফ্ল্যাট

শাহজালালে সেই মাহদীকে আটকে দিল ইমিগ্রেশন

ডেমরা রোডে বৃক্ষ রোপণ করলেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী

জিয়া উদ্যানে ডেঙ্গু সচেতনতা ক্যাম্প উদ্বোধন করলেন সেলিম উদ্দিন