হোম > ফিচার > এক্কাদোক্কা

আষাঢ়ের বৃষ্টি

হাফিয রেদওয়ান

আষাঢ় মাসে আকাশ জুড়ে মেঘ জমেছে কালো

বৃষ্টি নামে ছন্দ তুলে নাচে টিনের চালও।

বৃষ্টি পড়ে টাপুরটুপুর বৃষ্টি পড়ে গাঁয়ে

বৃষ্টি ভেজে দুষ্টু ছেলে আর শালিকের ছা’য়ে।

কদম হাসে ডালে ডালে কদম ফুলের মেলা

সবুজ পাতায় বৃষ্টি ফোঁটা যাচ্ছে করে খেলা।

দোয়েল পাখি সুর ধরেছে ভিজে আছে পালক

লেগে থাকা পালক জলে ছড়ায় হীরের আলোক।

বৃষ্টি পড়ে নদীর জলে জোড়-বিজোড়ে তালে

ছুটে চলা নৌকা মাঝে ঢেউ খেলা ওই পালে।

বৃষ্টি পড়ে দুপুরবেলা ঝিরিঝিরি স্বরে

ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙ ডেকে যায় বৃষ্টি এলে পরে ।

বৃষ্টি পড়ে কৃষক ভাইয়ের মাথার ঝাঁপির ওপর

পায়রা ঝাঁকের ঝাপটা ছড়া পালকভেজা খোপর।

বৃষ্টিঝরা আষাঢ় বিকেল খিলখিলিয়ে হাসে

সাত রঙের ওই রামধানুটা আকাশবুকে ভাসে।

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ