হোম > ফিচার > এক্কাদোক্কা

ঘড়ির কাঁটা কেন ডানে ঘোরে

বিচিত্র কুমার

তুমি কি কখনো দেয়ালে ঝুলে থাকা ঘড়িটির দিকে তাকিয়ে ভেবেছ, ‘ঘড়ির কাঁটা সবসময় ডান দিকেই কেন ঘোরে?’ যদি একদিন হঠাৎ কাঁটাগুলো উল্টো দিকে ঘুরতে শুরু করে, তাহলে কেমন হতো? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বহু বছর আগের মানুষের বুদ্ধি আর প্রকৃতির এক মজার নিয়মে।

অনেক অনেক বছর আগে মানুষের হাতে আজকের মতো ব্যাটারিচালিত বা ডিজিটাল ঘড়ি ছিল না। তখন মানুষ সময় বুঝত সূর্যের ছায়ার সাহায্যে। তারা কোনো খোলা জায়গায় মাটিতে একটি সোজা কাঠি পুঁতে রাখত। লাঠির গায়ে সূর্যের আলো পড়লে সেই কাঠির ছায়া তৈরি হতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য আকাশে এগোতে থাকলে ছায়াটিও ধীরে ধীরে একদিকে সরে যেত।

পৃথিবীর উত্তর গোলার্ধে, যেখানে প্রাচীন সভ্যতার অনেক কিছুই গড়ে উঠেছিল, সেখানে ছায়ার এই চলার দিক ছিল ডানদিকে ঘুরে যাওয়ার মতো। মানুষ সেই ছায়ার গতিবিধি দেখে সময় মাপতে শিখে। পরে যখন যান্ত্রিক ঘড়ি তৈরি করা হয়, তখন তার কাঁটাকেও সেই পরিচিত দিকেই ঘোরানো হয়। সেই থেকেই ঘড়ির কাঁটা ডানদিকে ঘোরে। এই দিকটিকেই আমরা আজ ‘ঘড়ির কাঁটার দিক’ বলে চিনি।

মজার বিষয় হলো, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে সূর্যঘড়ির ছায়ার চলার ধরন কিছুটা ভিন্নভাবে দেখা যায়। তবুও তখন পর্যন্ত ডান দিকে ঘোরা ঘড়ি সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে গিয়েছিল। তাই সবাই একই নিয়ম অনুসরণ করতে শুরু করে। এতে বিভিন্ন দেশের মানুষের সময় বোঝা সহজ হয়ে যায়।

ঘড়ির কাঁটা আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। দেখো, সেকেন্ডের কাঁটা এক মুহূর্তের জন্যও থেমে থাকে না। মিনিটের কাঁটা ধীরে ধীরে এগোয়, আর ঘণ্টার কাঁটা আরো ধীরগতিতে চলে; কিন্তু তারা কেউ অলসতা করে না। ছোট ছোট মুহূর্ত মিলেই একটি মিনিট, অনেক মিনিট মিলেই একটি ঘণ্টা, আর ঘণ্টা মিলেই একটি সুন্দর দিন তৈরি হয়। তাই ছোট কাজকে কখনো তুচ্ছ ভাবা উচিত নয়।

ভাবো তো, যদি তুমি প্রতিদিন মাত্র ১০ মিনিট বই পড়ো, কয়েক মাস পরে কত গল্প, কত নতুন তথ্য আর কত জ্ঞান তোমার ঝুলিতে জমে যাবে! ঠিক ঘড়ির কাঁটার মতো ধীরে ধীরে এগোলে বড় লক্ষ্যও একদিন পূরণ হয়। তাই পরেরবার ঘড়ির দিকে তাকালে শুধু সময় দেখবে না। মনে রাখবে, ডানদিকে ঘুরতে থাকা সেই ছোট্ট কাঁটাগুলো আমাদের বলছে—সময় কারো জন্য অপেক্ষা করে না। যে নিয়ম মেনে পরিশ্রম করে, সময়কে সম্মান করে এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়—সফলতা একদিন তার দরজায় কড়া নাড়বেই।

প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশন চেয়ারম্যানের সাক্ষাৎ

ডেভিড ইমনের সাত সহযোগী অস্ত্রসহ গ্রেপ্তার, চাঁদাবাজির আলামত উদ্ধার

বিড়ালছানা টিনা ও মিনা

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের তিন প্রজন্ম নিহত

সান্তাহারে কুড়িগ্রাম ট্রেন লাইনচ্যুতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি

জামায়াত-এনসিপি কি সংসদ বর্জনের দিকে যাবে?

সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার

বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, সরবরাহ সংকট তীব্র

সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রের মহড়া, গ্রেপ্তার ৩