হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে সারা দেশে আরো ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এসময় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৪ জনে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫৩ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন রয়েছে।

এছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন রয়েছেন। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬২৭ জনে।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ১ হাজার ৫৩১ জন ঢাকার বাইরের।

শিশু জন্মের আগেই ইচ্ছামতো বেছে নেওয়া যাবে বৈশিষ্ট্য

ফুসফুসের ক্যানসার প্রতিরোধে নতুন পথের সন্ধান দিলেন গবেষকেরা

শারীরিক সুস্থতায় সুষম খাদ্য

হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু

স্বাস্থ্যব্যবস্থা ২০২৬ : রোগীকেন্দ্রিক সংস্কার জরুরি

টিনএজারদের কিডনিতে পাথর হওয়ার অন্যতম কারণ জাঙ্ক ফুড

ভারী খাবার খাওয়ার পর করণীয়

আত্মীয়ের সঙ্গে বিয়ে কি নিরাপদ? গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

শিশু ইব্রাহিমকে বাঁচাতে চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা