হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৮

আতিকুর রহমান নগরী

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ১৮৭ জনের মৃত্যুর তথ্য জানাল স্বাস্থ্য অধিদপ্তর। আর চলতি সপ্তাহে মৃত্যু হয়েছে ২০ ডেঙ্গু রোগীর। একই সময়ে সারা দেশে ৬৬৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৭১ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরে এযাবৎ মোট ৪১ হাজার ৬৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছে।

দেশের প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে আক্রান্ত, নিয়ন্ত্রণে ‘ডায়াবেটিস মেলা’ অ্যাপ

৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার

প্রথমে তিতা লাগলেও পরে কফি ভালো লাগে কেন

সাশ্রয়ী ট্যাবলেটে ডায়াবেটিস চিকিৎসার নতুন সম্ভাবনা

ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১৩০০ ছুঁই ছুঁই

শীতের মৌসুমে সুস্থতা: স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয়

পাঁচ বছরের কম বয়সি শিশুমৃত্যুর বড় কারণ নিউমোনিয়া

ক্যানসার মোকাবিলায় সমন্বিত চিকিৎসাব্যবস্থা গড়ার তাগিদ, বিএমইউতে গবেষণা ইনস্টিটিউট চান উপাচার্য

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪৭৮, নতুন আক্রান্ত ১৯০০