হোম > ফিচার > স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬২

স্টাফ রিপোর্টার

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২৬২ জন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪১৮ জনের এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩৩ হাজার ৩৬৭ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ৪৩৫ জন, বরিশাল বিভাগে ১৮২, চট্টগ্রামে ২৬৮, খুলনায় ১৩১, ময়মনসিংহে ৭৫, রাজশাহীতে ১১২, রংপুরে ৪৮ এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন। এছাড়া বর্তমানে হাসপাতাল অসুস্থ হয়ে ভর্তি রয়েছে ৬,২৫১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬,২৩৬ জন। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২৬ হাজার ৭১৩ জন। আর চলতি বছরে মৃতদের মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া চলতি বছরে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৯৭ জনের মৃত্যু হয়েছে। এর পরেই খুলনা বিভাগে ৭৮, চট্টগ্রামে ৪২, ময়মনসিংহে ৩৩, বরিশালে ২৯, রাজশাহীতে ২৮, রংপুরে ৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন মারা গেছে।

হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ১২০০ ছাড়াল

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬

স্ট্রোক ও স্নায়ুরোগীদের পুনর্বাসনে সমন্বিত সেবার তাগিদ

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন

ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

শীতে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি

মানসিক প্রশান্তির জন্যই মানুষ বিদেশে চিকিৎসা নেয়

স্তন ক্যানসার সচেতনতায় ঢাকা থেকে বরিশাল

এক দিনে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫