হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গুতে মারা গেছেন ৫, হাসপাতালে ভর্তি ৮৪১

আতিকুর রহমান নগরী

প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু খবর আসছে। প্রতিদিন শত শত ডেঙ্গুরোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪১ জন ডেঙ্গুরোগী।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ২৩৮ জন এবং শনাক্ত রোগী বেড়ে ৫৬ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৮ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৭ জন ও সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।

ডেঙ্গুতে একদিনে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং অপরজন ময়মনসিংহের বাসিন্দা।

সিরাম ক্রিয়েটিনিন বৃদ্ধি পেলে রোজা রাখা ঠিক হবে না

রমজান মাসে আলসারেটিভ কোলাইটিস

শিশুর জন্য শ্রবণসেবা

রোজায় ডায়াবেটিক রোগীর করণীয়

বয়স বাড়লে কি কানে কম শোনা স্বাভাবিক

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি

রোজায় কতবার ব্লাড সুগার পরীক্ষা করবেন

রোজায় পেশি ঠিক রেখে মেদ কমাবেন যেভাবে

ইফতারে ডাবের পানি নাকি আখের রস, কোনটি বেশি স্বাস্থ্যকর

গর্ভবতী নারীরা নিরাপদে রোজা রাখবেন যেভাবে