হোম > ফিচার > স্বাস্থ্য

সুপারনিউমেরারি নস্ট্রিল রোগীর সফল অস্ত্রোপচার

বাংলাদেশে প্রথম

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশে প্রথম সুপারনিউমেরারি নস্ট্রিল রোগীর সফল অস্ত্রোপচার হয়েছে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এটি বিশ্বের ৫০তম এবং বাংলাদেশের প্রথম ডকুমেন্টেড রোগী। এর আগে বাংলাদেশে এরকম রোগীর অস্ত্রোপচার আর হয়নি।

মো. রুবেল মিয়া ও জনি বেগমের ৩য় সন্তান রিফাত হাসান, বয়স ৬ মাস। তার জন্ম থেকেই দ্বৈত নাক। একটি আসল নাক, সঙ্গে বাড়তি একটি ছোট নাক। মেডিকেলের ভাষায় যাকে সুপারনিউমেরারি নস্ট্রিল বলে।

গত ২০ মে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নাক, কান, গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুখলেছুর রহমান শামীমের নেতৃত্বে সফল অপারেশন সম্পন্ন হয়। অপারেশনের পর শিশুটির মা-বাবা ও আত্মীয়রা অনেক খুশি।

তারা জানান, হাসপাতালে আসার পর অস্ত্রোপচারের পরামর্শ দেন ডা. মোখলেসুর রহমান শামিম। তার পরামর্শে একটি মেডিকেল টিম শিশুটির অস্ত্রোপচার করে। টিমের অন্য সদস্যরা হলেন ডা. মেশকাত রায়হান, ডা. আমজাদ, ডা. বিজন, ডা. ইকরাম চৌধুরী, ডা. আরিফ, ডা. রহিম ও এনেসথেটিস্ট ডা. নাহিদ।

সার্বিক সহযোগিতার জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মুনির ও অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ, ডা. কাইয়ুম আনসারী, ডা. সৈয়দ নাফি মাহদী, ডা. আব্দুল হাফিজ সাফীর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

ডা. মোখলেসুর রহমান শামিম জানান, মেডিকেল হিস্ট্রি খুঁজে দেখা যায় সারা বিশ্বে এ পর্যন্ত মাত্র ৫০ জনের এ ধরনের দ্বৈত নাক নিয়ে জন্মের পর অস্ত্রোপচার হয়েছে। বাংলাদেশে এটাই প্রথম। তিনি জানান, এ ধরনের রোগীকে মেডিকেলের ভাষায় ‘সুপারনিউমেরারি নস্ট্রিল’ বলা হয়। অস্ত্রোপচারের পর শিশুটি সুস্থ রয়েছে।

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০