হোম > ফিচার > স্বাস্থ্য

চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হামলাকারীদের শাস্তি দাবি ড্যাবের

স্টাফ রিপোর্টার

ঢাকায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সেবাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের সদ্য বিলুপ্ত কমিটি।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. এম এ সেলিম, মহাসচিব ডা. মো. আবদুস সালাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসান মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, গত ২৮ মে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত একজন সহযোগী অধ্যাপক, ৮ থেকে ১০ জন চিকিৎসক, নার্স, কর্মচারীসহ প্রায় ৩৫ জন আহত হয়েছেন। একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সেদিন ১৫০ জন কর্মকর্তা এবং কর্মচারীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল।

ড্যাবের সাবেক শীর্ষ নেতারা বলেন, এ ঘটনায় চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। চক্ষু চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠান জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ নাগরিকদের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান ড্যাব নেতৃবৃন্দ।

একইসঙ্গে হাসপাতালে হামলার ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান ড্যাবের নেতারা।

ইরানের শাহেদ ড্রোন নকল করে ‘লুকাস’ ড্রোন বানিয়েছে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

এমডিদের ১০০ নম্বরের কর্মদক্ষতা মূল্যায়ন করবে বাংলাদেশ ব্যাংক

ওমরাহ করতে সৌদি গিয়ে নিখোঁজ পরশুরামের বারকু মিয়া

রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর

‘আমার দেশ’-এর পরিচয় ব্যবহার করে ডিএফপিতে, পরে হেলমেট নিয়ে উধাও

বিলাসীদের পছন্দের শীর্ষে থাকা এয়ারবাস এ৩৮০, কেন হারিয়ে যাচ্ছে এই আকাশ দানব

জুলাই শহীদদের হত্যার বিচার ও আহতদের চিকিৎসার দাবিতে বিক্ষোভ

প্রথমবারের মতো ইসলামি বইমেলায় স্থান পেল ‘শাপলা কর্নার’

রোগীর সঙ্গে আন্তরিকভাবে কথা বলাও চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ: এটিএম আজহার

ব্রিকস সম্মেলনের শেষ দিনে ভারতের ব্রিফিংয়ে এলো বাংলাদেশ প্রসঙ্গ