হোম > ফিচার > স্বাস্থ্য

স্তন ক্যানসার প্রতিরোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ

স্টাফ রিপোর্টার

স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে উৎসাহিত করতে ঢাকায় সচেতনতামূলক সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচির আয়োজন করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য আয়োজিত এ কর্মসূচিতে স্তন ক্যানসার বিষয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। পরে আগ্রহী অংশগ্রহণকারীদের স্ক্রিনিং সেবা দেওয়া হয়।

বুধবার বিকেলে রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

এতে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শায়লা শার্মিন জামান। এছাড়া বক্তব্য দেন ফোরামের অন্যতম সমন্বয়কারী ইকবাল মাহমুদ ও চিকিৎসক সাদিয়া হাবিব অর্পি।

আলোচনা শেষে ফোরামের দুজন নারী চিকিৎসক আগ্রহী অংশগ্রহণকারীদের স্তন ক্যানসার স্ক্রিনিং সেবা দেন।

স্ট্রোক ও স্নায়ুরোগীদের পুনর্বাসনে সমন্বিত সেবার তাগিদ

আইইডিসিআর পরিচালকের ওপর হামলা, ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন

ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

শীতে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি

মানসিক প্রশান্তির জন্যই মানুষ বিদেশে চিকিৎসা নেয়

স্তন ক্যানসার সচেতনতায় ঢাকা থেকে বরিশাল

এক দিনে হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫

ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত না করলে মৃত্যুর মিছিল থামবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পেঁপে খাওয়ার আগে সতর্ক হোন, ঝুঁকিতে থাকতে পারেন যারা

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮