হোম > ফিচার > স্বাস্থ্য

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরো ৫৭২ জন

আতিকুর রহমান নগরী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৫৭২ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে ডেঙ্গুতে মৃত্যু ৩৭৭ জনে স্থির রয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯১ হাজার ২২২ জন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৯৩ হাজার ৭৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭৭ জনের।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

সিরাম ক্রিয়েটিনিন বৃদ্ধি পেলে রোজা রাখা ঠিক হবে না

রমজান মাসে আলসারেটিভ কোলাইটিস

শিশুর জন্য শ্রবণসেবা

রোজায় ডায়াবেটিক রোগীর করণীয়

বয়স বাড়লে কি কানে কম শোনা স্বাভাবিক

স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি

রোজায় কতবার ব্লাড সুগার পরীক্ষা করবেন

রোজায় পেশি ঠিক রেখে মেদ কমাবেন যেভাবে

ইফতারে ডাবের পানি নাকি আখের রস, কোনটি বেশি স্বাস্থ্যকর

গর্ভবতী নারীরা নিরাপদে রোজা রাখবেন যেভাবে