হোম > ফিচার > তথ্য-প্রযুক্তি

এনইআইআর বন্ধ হবে কি না, জানাল সরকার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মোবাইল ফোন নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে দেশে গত ১ জানুয়ারি থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু হয়েছে। এর প্রতিবাদে আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে হামলা চালান মোবাইল ব্যবসায়ীরা। এরপর বেশ কয়েকজন ফোন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এরই ধারাবাহিকতায় রোববার কারওয়ান বাজারে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে মোবাইল ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে এনইআইআর পদ্ধতি বন্ধ হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। আর সেই বিষয়টি স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

রোববার দুপুরে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে। সুতরাং বন্ধ হবে না এনইআইআর।

তিনি বলেন, গ্রাহকের হ্যান্ডসেট নিরাপদ রাখতে এনইআইআর পদ্ধতি সচল থাকবে। বিটিআরসিতে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে ।

তিনি আরো বলেন, প্রতি বছর আমদানিকৃত মোবাইল সেটের অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে আসছে। এর বড় অংশই নকল, কপি এবং পুরনো সেট, যা কেসিং পরিবর্তন করে গ্রাহকের কাছে নতুন বলে বিক্রি করা হচ্ছে। এই অবস্থা আর চলতে দেওয়া হবে না।

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ধামুরা-শোলক সেতু

ধুনটে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে মারধর

নষ্ট আম দিয়ে তৈরি হচ্ছে নামিদামি কোম্পানির জুস

অর্থহীন যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয়ের তালিকা দীর্ঘ করছেন ট্রাম্প

গফরগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

নাসিরনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ১

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

ডিজিটাল দাসত্ব: ২১ শতকের নতুন ঔপনিবেশিকতা