হোম > ফিচার > নারী

প্রতিদিনই মায়ের জন্য ভালোবাসা

মো. রেদোয়ান হোসেন

পৃথিবীতে সবচেয়ে প্রিয় এবং আদরের শব্দটি ‘মা’। মা শুধু প্রিয় শব্দই নয়, সন্তানের প্রিয় যতকিছু আছে, তার সবকিছুর সঙ্গে মিশে আছে মমতাময়ী মা। চরম আনন্দ কিংবা কষ্টের সময়টায় মনে প্রথম ভেসে ওঠে মায়ের মুখখানি। পৃথিবীর ইতিহাসে সব ধর্মই মাকে দিয়েছে মর্যাদাপূর্ণ আসন। শুধু মানবসভ্যতা নয়, মানুষ ছাড়াও অবুঝ প্রাণীদের মধ্যেও প্রবল মাতৃত্ববোধ লক্ষণীয়। সৃষ্টির আদিলগ্ন থেকেই মা যাবতীয় মমতার আধার ও কেন্দ্রবিন্দু। তাই পৃথিবীর অধিকাংশ ভাষাতেই মায়ের সমার্থক শব্দটি ‘ম’ ধ্বনি দিয়ে শুরু। আর সন্তানের প্রথম শেখা বুলিও হচ্ছে ‘মা’।

মায়ের ভালোবাসায় স্বার্থপরতার স্পর্শ নেই; নেই কোনো প্রত্যাশাপ্রাপ্তির সমীকরণ। মা সন্তানকে বুকভরা ভালোবাসা দিয়ে লালনপালন করেন।

তার (মায়ের) আঁচল সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়। তাই মাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর নির্দিষ্ট কোনো দিন নেই, ক্ষণ নেই। মায়ের প্রতি ভালোবাসা প্রতিদিনের, প্রতি মুহূর্তের, প্রতিক্ষণের। তারপরও বিশ্বের সব মানুষ যাতে একসঙ্গে মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে পারে, সে জন্য মে মাসের দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস পালন করা হয়। মা দিবসে বিশ্বের সব মায়ের জন্য রইল ভালোবাসা আর বিনম্র শ্রদ্ধা। আমাদের ভুলে গেলে চলবে না, শুধু বছরে এক দিন নয়, বছরের প্রতিটি দিন যেন আমরা মাকে ভালোবাসি, মাকে শ্রদ্ধা করি, মায়ের ত্যাগ কখনো ভুলে না যাই, মায়ের প্রতি কর্তব্য পালনে সচেষ্ট হই।

বাকেরগঞ্জ-বরগুনা সড়ক: সংস্কারকাজ বন্ধ থাকায় জনদুর্ভোগ বাড়ছে

গাজায় যা ঘটছে, তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ১

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ভেড়ামারায় বিদেশি ফল আনারকলির চাষ

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

চন্দ্রনাথে বসছে লিফট, আধুনিক হবে সিঁড়ি: আসলাম চৌধুরী

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে সীতাকুণ্ডে জামায়াতের স্বাগত মিছিল