জ্যাকসন কবিতা পুরস্কার
চলতি সপ্তাহে বার্ষিক ‘জ্যাকসন পোয়েট্রি প্রাইজ’ প্রদান করা হয়েছে শিকাগোতে জন্মগ্রহণকারী কবি মারিয়েন বোরুচকে। এই পুরস্কারের মাধ্যমে অসাধারণ প্রতিভাসম্পন্ন আমেরিকার একজন কবিকে স্বীকৃতি দেওয়া হয় এবং সঙ্গে ১ লাখ ডলার পুরস্কার প্রদান করা হয়। এ বছরের বিচারক ছিলেন মেজর জ্যাকসন, কোল সোয়েনসেন এবং আফা মাইকেল উইভার।
‘আলংকারিক ছন্দে মোড়া ও চিত্তাকর্ষক কবিতায় মারিয়েন বোরুচ মানবচিন্তার বিস্তৃতি ও ব্যাপ্তিকে উদ্ভাসিত করেন’—বিচারকেরা তাদের প্রশংসাপত্রে তার কবিতা সম্পর্কে এমনটি জানান।
কৃত্রিম বুদ্ধিমত্তার এই যুগে বোরুচ আমাদের সমগ্র সম্মিলিত জ্ঞানকে কাঁপিয়ে তুলতে চান, যেখানে আত্মা—এক অপার আকাঙ্ক্ষা আর সীমাহীন কৌতূহলের বিশালতা। আর এ কারণেই তার কবিতার আছে এক বিস্ময়কর পরিসর। তার সুর নিপুণভাবে মার্জিত শব্দচয়ন থেকে চটুল প্রত্যুৎপন্নমতিতে বিচরণ করে। তার সৃষ্টিজুড়ে তিনি এর মধ্যবর্তী প্রতিটি আঙ্গিকই ব্যবহার করেছেন। প্রায়ই যেখানে বাক্য গঠন কিছুটা অপ্রত্যাশিত—যা চমকপ্রদ নয়, কিন্তু জাগরণকারী।… বোরুচকে পড়া মানে ক্রমাগত চোখ দুটোকে আরেকটু বেশি খুলে ওপরের দিকে তাকানো এবং ভাবা, হ্যাঁ!
গ্রন্থনা : গুলজার গালিব
সূত্র : লিটহাব