হোম > সাহিত্য সাময়িকী > কবিতা

রাস্তাকাবারি

মুজতাহিদ ফারুকী

রাস্তাটা নাহক দীর্ঘ

বেশুমার খর বাঁক, খানাখন্দে ভরা

হেঁটে হেঁটে হয়রান, বিরক্ত লাগছে

একা পথে সুর ভাজা বড় উপকারী

মুসাফিরি গানও তো জানি না!

ঘাম ছেড়ে মন খোঁজে ঘন ছায়াবীথি, শান্ত বটতল

তবু পথ বেহায়াটা আদুরে বিড়াল

আবিল পায়ের কাছে ন্যাওটা মাথা ঘষে।

বলি বাছা, কোলাকুলি অনেক হয়েছে

গোলকধাঁধার লাগভেলকি চিনেছি

এবার না হয় ক্ষ্যামা দাও!

সড়ক নাছোড়

গয়ালের শিংয়ে ঢিপ মেরে নিশ্চুপ

দাঁতে দাঁত, ঘাড় গুঁজে আছি।

আবু তাহের তারেকের কবিতা

আমি খুঁজি মাকে

শাপলা নিয়া কোনো কথা না

শাপলাসময়ে

আলো ঝলমলে ভোর

শাহাদাতে, শাপলায়

শাপলা চত্বর গণহত্যা

আগামীকাল কি বৃষ্টি হবে?

চাওয়া

অজানিত পিছুটান