হোম > সাহিত্য সাময়িকী > কবিতা

আবু তাহের তারেকের কবিতা

সাহিত্য ডেস্ক

কবি

কবি হইল ডানা ভাংগা এক পরি

সে গান গায় তার ব্যাথাতুর দেহের দুক্কে

কবি হইল সব হারানো এক বাদশা

সে গান গায় বাশির মতন ফাপা বিধায়

কবি হইল সে যে আরশে থাকে

একই লগে জমিনেও বান্ধে বাসা

কবি একটা ফেরেশতা যে মানুষ 

হওয়ার আনন্দে কানতেছে

আমি ইন্তেকাল করছি

আমি ইন্তেকাল করছি অনেক দিন হইল

বেপারটা অত মন্দ নায় 

যেমনটা আম্মা ভাবতেছেন

শোকর আদায় করার দরকার আছে

যেহেতু আমি জিন্দা হইয়া উঠছি 

আরেকটা নয়া আমিত

অনেক দিন হইল

অনেকদিন হইল আমি 

আমার জন্য বাচি না 

এর একটা মুশকিল এই 

আমি এখন যেকুনু 

কিছুর লাগি মারা যাই

আমার ঘরে জিন্দা কাউরে 

খুজতে না আসার অনুরোধ করি

গন্ধ

আমি একবার নকল করছিলাম 

গোবিন্দ নগর মাদরেসার উপরের তলায় 

আমার চাইতে উচা একখান ক্লাসের ভারে 

নকলের হাওলা নিছিলাম আমি 

হুজুর আমারে ধইরা কইলেন, 

‘দুধ পচলে খুব গন্ধ হয়’

আমি আসলে পইচা গেছিলাম অনেক আগেই 

আমার নাকে তাই গন্ধ লাগে নাই খুব একটা

দিনের পথে পথে

দিনের পথে পথে 

কুড়ানো আমিরা

যারা তশরিফ আনছিল

আমার ছোট্ট ঘরে

রাইতের অঝোর শাওয়ারে 

বিদায় নিতেছে 

সেই মুসাফিরের দল

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে করমজলে পর্যটকের ঢল

‘যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন’

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

কালিয়াকৈরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত, আহত ৩

পাচারকালে মদনে দুই চালকসহ ৫ টন চাল জব্দ

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

বাংলাদেশে বড় ঋণখেলাপিরা কেন শাস্তি পায় না