হোম > সাহিত্য সাময়িকী > কবিতা

সীমান্তের শকুন

জাহাঙ্গীর আলম সৈয়দ

এখানে খুনের মহড়া চলে

সিনেমার শুটিংয়ের মতো,

খুনের নৃশংসতায় আঁতকে উঠি যখন-তখন

খুন করে খুনি হিরো হয়ে যায়।

পুলকিত খুনি বীরদর্পে চলে যায় নিরাপদ আশ্রমে,

অতঃপর সীমান্তে হাইতোলে ঘুমন্ত প্রহরী।

রাক্ষসের রঙমহল ষড়যন্ত্রের নীলনকশা আঁকে

সীমান্তের শকুন খাবলে খায়—

বাংলাদেশের মগজ।

মুখোশের অন্তরালে অচেনা মুখোশ—

আধিপত্যের বিরুদ্ধে উচ্চকিত শীর

ভূলুণ্ঠিত করতে চায়,

গোলামির জিঞ্জিরে আবদ্ধ চেতনা।

রাবিয়া সাহিন ফুল্লরার কবিতা

ফিলিস্তিনি নারী কবিদের কবিতা

জাবালে নূর থেকে বিচ্ছুরিত আলোর উত্তরাধিকার

বৃষ্টি ও পৃথিবী

আল্লাহ তায়ালার সৃষ্টি

শান্তি কুঁড়েঘরে

আম্মার কবর

আয়নাঘর

তোমার মহিমা

রক্তের দলিলপত্র