হোম > সাহিত্য সাময়িকী > কবিতা

সবাই এবার হাদি হবো

সালেম সুলেরী

যতোই ব্যাকুল, কাঁদি—

ফিরবে না আর বীরের প্রতীক

শরীফ ওসমান হাদি।

বিজয় মাসের বলী,

স্বাধীনতা, স্বনির্ভরের সঙ্গে গলাগলি,

ফিরবে না সে গলা—

আবৃত্তি আর কবিতাতে বিদ্রোহী স্বর, বলা।

স্বৈরাচারের স্বাদ—

যাদের হাতে খল-ক্ষমতা হয়েছে বরবাদ।

জুলাই আন্দোলনে,

লড়েছে যে অগ্নিতরুণ— তরণে মন্দনে,

তাড়িয়ে ফ্যাসিবাদ

চেয়েছিল এনে দিতে নির্বাচনি স্বাদ,

জনগণের প্রাপ্তি—

ঘাতক এসে ঘটালো তার বিষণ্ন সমাপ্তি।

গুলির বুলেট মাথায়,

ঢাকা থেকে সিঙ্গাপুরে— দুঃখ-শোকের কাঁথায়

শোক জড়ালো বুকে,

ব্যাঘ্র হাদি শহীদ কেনো— প্রশ্ন মুখে মুখে।

কে মেটাবে দাগ,

ইনকিলাবে’র মঞ্চ ডাকে জাগরে মানুষ জাগ।

স্লোগান অভিনব—

ছাত্র-তরুণ প্রতিবাদী সবাই হাদি হবো।

শাহজালালে পরিত্যক্ত ১২ উড়োজাহাজ এখন গলার কাঁটা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

পরশুরামে কাজ করতে এসে নেত্রকোনার শ্রমিকের মৃত্যু

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

আশুলিয়ার একটি বাস থেকে স্বামী-স্ত্রীসহ নবজাতকের লাশ উদ্ধার

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জামায়াতের প্রার্থী ঘোষণা

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

কমেনি খুন, নারী ও শিশু নির্যাতন, ছয় মাসে মামলা বেড়েছে ১১ হাজার