সুশান্ত কুমার দে
ঐ সুনীল আকাশ তলে
মেঘ কন্যারা ছুটে চলে,
কাজল বরণ গায়ের রং
নূপুর পরে দেখায় ঢং।
ইলিক ঝিলিক রূপবতী
ডাকে দিয়েছে বসুমতী,
আমার কাছেই আয়?
মারিস নে আর খরায়।
ঝমঝমাঝম বৃষ্টি নেমে
বৃষ্টি সে তো যায় না থেমে,
অথৈ জলে ডুবিয়ে দেশ
ফসলপাতি সবই শেষ।
বসুমতী এবার রাগে লাল
মেঘকন্যাদের দেয় গাল,
দূর হয়ে যা তাড়াতাড়ি
বড্ড তোদের পায়াভারী।
মেঘকন্যারা কেঁদে কয়
আমরা এলেই ক্ষতি হয়—
রৌদ্রে পুড়ে ঝাঁজরা যবে
বন্ধুত্ব করো আমায় সবে?
অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের
বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত
টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী
স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম
ফ্যামিলি কার্ড দেওয়ার নামে টাকা আদায়, যুবক গ্রেপ্তার
ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
ফেনীতে ১১ দলীয় ঐক্যের মিছিলে ককটেল নিক্ষেপ