হোম > সাহিত্য সাময়িকী > কবিতা

ইমরুল হাসানের কবিতা

সাহিত্য ডেস্ক

টাইলসের বাড়ি

রংপুর চইলা যাবো। রংপুরের কোন গেরামে গিয়া সস্তায় কিছু জমি কিইনা চাষ-বাস করবো। সবজি ফলাবো। সবজি বেচতে মাঝে-মধ্যে শহরে যাবো। বেচা-কেনা শেষ কইরা আবার গেরামে ফিরা আসবো। গেরামের মন নিয়া আমি শহররে দেখবো। আর শহরের মন নিয়া গেরামরে দেখবো। মিডল-ইস্টে থাকা লোকটার টাইলসের বাড়ি দেইখা হাসবো।

সিরাতুল মুছতাকিম

একশ’টা পথে আমি হাঁটলাম

সবগুলা পথ একই, কোথায় নিয়া যায় না!

একটা সোজা পথ,

অনেকগুলা বাঁকা পথেরই সমষ্টি তো না!

একশ’টা পথে আমি হাঁটলাম

তোমার পথেই আমি হাঁটলাম না, কোনোদিন…

সেই পথ, পথের বাইরে, পইড়া আছে আমার সব হাঁটা-চলা

হ্যাপিনেস

মাঝেমধ্যে আমি ভাবি, হ্যাপিনেস হইতেছে এমন একটা ঘটনা, যেইখানে আমি আধা-শোয়া অবস্থায় কোনো একটা ঘরের ভিতর আছি, আর সামনে বিশাল একটা জানালা, বাইরে একটানা বৃষ্টি পড়তেছে…

আমি শুয়ে শুয়ে বৃষ্টি দেখতেছি, আর তোমার কথা ভাবতেছি, আবছা ঘুমের ঘোরে মনে হইতেছে, হয়তো সিলেটেই আছি!

অন্যজীবন

সারা দিন আমি বইসা থাকি

সারা দিন আমি গাছটার মতো

পাখিটার কথা ভাবি

বেইলি রোডের বিষ্টি

ছাতা ছাড়া

বিষ্টিতে

আটকায়া গেছি

নব্বই দশকের নস্টালজিয়ায়,

Swiss’র গ্লাসডোরের

ভিতর দিয়া দেখতেছি

আমার সাথে আরো

ক্রাউড আছে

যারা চল্লিশ বছর আগে

ফিরতে চাইতেছে

কিন্তু হায়

সময় তো ফিরে না!

বিষ্টি পড়ে, আর

ভিজতে থাকে

আমাদের মনেরা

ছাতা ছাড়া

রাবিয়া সাহিন ফুল্লরার কবিতা

ফিলিস্তিনি নারী কবিদের কবিতা

জাবালে নূর থেকে বিচ্ছুরিত আলোর উত্তরাধিকার

বৃষ্টি ও পৃথিবী

আল্লাহ তায়ালার সৃষ্টি

শান্তি কুঁড়েঘরে

আম্মার কবর

আয়নাঘর

তোমার মহিমা

রক্তের দলিলপত্র