হোম > সাহিত্য সাময়িকী > কবিতা

আলো ঝলমলে ভোর

হুসাইন আলমগীর

এই যে শাপলা দেখছেন, এইখানে—মতিঝিলে

আজাদির বীজ থেকে প্রস্ফুটিত হয়েছিল তার

জিবরাইলের শুভ্র পালকের মতো মুষ্টিবদ্ধ হাত

মায়েদের নাড়িছেঁড়া রক্ত আর মৃত্যুর মিছিলে—

অতঃপর রোদ ও বৃষ্টিতে ক্রমাগত পরিণত

হতে হতে মতিঝিল সাদা হয়ে উঠেছিল; ফুলে—

ঈদের মাঠের মতো সাদা; লাখো লাখো উল্লসিত

সাদা কবুতর—যখনই মুক্তির স্লোগান তুলে—

সম্মুখে ধাবিত হলো—মেঘমালা নেমে এসেছিল

তাদের ওপর আরশের ছায়া হয়ে—মতিঝিলে

আর তারা, আবাবিল—দুরন্ত সাহসী—উড়ছিল

তারা জড়ো হয়েছিল দ্বিধাহীন—মুক্তির মিছিলে—

মিছিলের বূহ্য ভেদ করে ঢুকে পড়েছিল ধূর্ত

হালাকু এবং তাণ্ডব—ভেঙে পড়েছিল মতিঝিল

অতঃপর, ধ্বংসস্তূপ ফুঁড়ে মাথা তুলেছিল মূর্ত

চব্বিশ—নয়া বিপ্লব; যেন দুর্নিবার আবাবিল—

একেকটি শাপলার পর আসে কাঙ্ক্ষিত আজাদি

আসে আলো ঝলমলে ভোর; আসে মুগ্ধ, আসে হাদি।

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব : ডা. শফিকুর রহমান

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ

অর্থ নয়ছয়ের সুযোগ কম, আগ্রহ নেই কর্মকর্তাদের

বগুড়ায় ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি, যুবককে ছুরিকাঘাত

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার