হোম > সাহিত্য সাময়িকী > কবিতা

জুলাইয়ে রচিত কবিতা ‘সাঈদ’

আবদুল হাই শিকদার

সাঈদ সাঈদ বলে ডেকে ডেকে পাড়া মাত করি,

ও পুত্র, বাপ আমার, ফিরে আয় আগ্নেয় মশাল ধরি।

পাললিক দেশ আজ পৃথিবীর কসাইখানা,

হাজার লাশের উপর ক্রূর হাসে পিশাচের ডানা।

তবু তোর রক্তে রেঙে ঘরে ঘরে জেগেছে তরুণ,

গোরগুলো লালে লাল চায় শুধু ড্রাকুলার খুন।

ফিরে আয় ও হোসেন, কারবালা ডোবে নির্মমতায়,

তোরই খুনে প্রিয় ভূমি মানবিক দীপ্ত সহায়।

‘হিতজ্ঞানবাণী’ তুই রংপুরের হেয়াত মামুদ,

তারই ‘জঙ্গনামা’ তুই গর্বিত রোকেয়ার পুত।

তোরই নামে তীর্থ আজ বাবনপুর গ্রাম—

এ গ্রাম আজ বাংলাদেশ, কোটি কোটি মানুষের নাম।

রাষ্ট্র উদ্ধারে আজ আসমুদ্র স্বদেশ ব্যাকুল,

ফ্যাসিবাদমুক্ত দেশে ফুটবেই পলাশ-শিমুল।

এ ভূমির সবাই আজ তোর মতো সাঈদ সাঈদ,

সম্মিলিত স্বপ্ন চায় রাহুমুক্ত পবিত্র ঈদ।

ফিরে আয় হে সন্তান, ফিরে আয় শূন্য এ বুকে—

অমানুষ উৎখাত করে মরি ফের সগৌরব সুখে।

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১৩

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম